বে-মেয়াদী হচ্ছে অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড
অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডকে মেয়াদী থেকে বে-মেয়াদী ফান্ডে রূপান্তরের অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ফান্ডটির ট্রাস্টি আইসিবি জানিয়েছে, গত ৬ ডিসেম্বর বিএসইসি ফান্ডটিকে মেয়াদী থেকে বে-মেয়াদীতে রূপান্তরের অনুমতি দিয়েছে।
এর আগে ৬ নভেম্বর ফান্ডটির ইউনিট হোল্ডাররা বে-মেয়াদী ফান্ডের পক্ষে সম্মতি দেয়। বে-মেয়াদী ফান্ডের পক্ষে ইউনিট হোল্ডারদের ৯৯ দশমিক ৪৭ শতাংশ ভোট পড়েছে।
ফান্ডটির পরবর্তী রূপান্তর প্রক্রিয়া রূপান্তর গাইড অনুযায়ী সম্পন্ন করা হবে।
