২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহান্তে পুঁজিবাজারে সূচকে যোগ

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে বেড়েছে সূচক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2016, 05:05 PM

Updated : 11 Oct 2022, 09:27 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২৬ পয়েন্টে হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০২৩ কোটি ৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩.৯১ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১০০ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৯৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৪১.১১ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১৩৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।