একমি এখন ‘এ’ শ্রেণিতে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ‘এন’ শ্রেণি (ক্যাটাগরি) থেকে ‘এ’ শ্রেণিতে উন্নীত হয়েছে।
বুধবার থেকে কোম্পানিটির শেয়ার ‘এ’ শ্রেণির হিসেবে লেনদেন হবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে সোমবার জানানো হয়।
কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে শ্রেণি পরিবর্তন করেছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির শেয়ার কিনতে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না। ক্যাটাগরি পরিবর্তনের প্রথম ৩০ দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
