লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিনে লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬১০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৮ শতাংশ বেশি।
লেনদেন বাড়লেও প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ১ পয়েন্ট কমে ৪ হাজার ৭২১ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে লেনদেনে থাকা ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৪২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ৫.৫১ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৯৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম।
