২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে যমুনা ব‌্যাংক

যমুনা ব্যাংকের ৩০০ কোটি টাকার বন্ডের প্রস্তাব অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 03:41 PM

Updated : 20 Aug 2022, 02:15 PM

মঙ্গলবার কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নন-কনভার্টঅ্যাবল কূপন বেয়ারিং সাবঅর্ডিনেটেড বন্ডটির মেয়াদ ৭ বছর।

এটি নন-কনভার্টঅ্যাবল, আনসিকিউরড, আনলিস্টেড ও কূপন বেয়ারিং সাবঅর্ডিনেটেড বৈশিষ্ট সম্পন্ন।

এই বন্ডটি শুধু্ আর্থিক প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদধারী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। এক্ষেত্রে প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

টায়ার-২ রেগুলেটরি ‌ক‌্যাপিটালের শর্ত পূরণ করার লক্ষ‌্যে যমুনা ব্যাংক বন্ডের মাধ্যমে এই টাকা সংগ্রহ করবে।

বন্ডটির ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে আরএসএ ‌ক‌্যাপিটাল লিমিটেড ও ট্রাস্টি হিসাবে আইডিএলসি ফাইন্যান্স কাজ করছে।