শেপার্ডের আইপিও আসছে
শেয়ারবাজার থেকে অর্থ তুলতে শেফার্ড ইন্ডাষ্ট্রিজকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোম্পানিটি দুই কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। এক্ষেত্রে শুধু ১০ টাকা অভিহিত মূল্যে শেয়ার ইস্যু করা হবে।
উত্তোলিত টাকা দিয়ে ওয়াশিং প্লান্ট ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেশিন ও সরঞ্জামাদি ক্রয়, ইটিপি সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ করতে চায় শেফার্ড।
বিগত ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে (ওয়েটডে এভারেজ) ১.৪৪ টাকা। আর চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ১৮.৭০ টাকায়।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
