৩০% নগদ লভ্যাংশ দেবে ন্যাশনাল টি
পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
২০১৫ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, কোম্পানির শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যের ১০০টি শেয়ারের বিপরীতে ৩০০ টাকা করে পাবেন।
গত ৫২ সপ্তাহে শেয়ারটি ৫৬৬ টাকা থেকে ৬১০ টাকা পুঁজিবাজারে লেনদেন হয়।
এসময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ২৪ পয়সা; শেয়ার প্রতি নীট সম্পদ রয়েছে (এনএভি) ১৪৩ টাকা ৫৯ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর । এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর ।
