মতিন স্পিনিং দেবে ২৩% লভ্যাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস্ শেয়ারহোল্ডারদের ২৩ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
ঘোষণা অনুযায়ী, কোম্পানির শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যের ১০০টি শেয়ারের বিপরীতে ২৩০ টাকা করে পাবেন।
এসময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০২ পয়সা; শেয়ার প্রতি নীট সম্পদ রয়েছে (এনএভি) ৩১ টাকা ১৪ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২০ ডিসেমব্র ২০১৭। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর ।
