২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা অয়েল দেবে ১০০% লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত পদ্মা অয়েল কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 03:52 PM

Updated : 20 Aug 2022, 02:12 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি খাতের কোম্পানি।

ঘোষণা অনুযায়ী, কোম্পানির শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যের ১০০টি শেয়ারের বিপরীতে ১০০০ টাকা করে পাবেন।

গত ৫২ সপ্তাহে শেয়ারটি ১৫৮ থেকে ২১৭ টাকা মূল্যে পুঁজিবাজরে লেনদেন হয়েছে ।

এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ০৭ পয়সা; শেয়ার প্রতি নীট সম্পদ রয়েছে (এনএভি) ৯২ টাকা ৯২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি ২০১৭। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর ।