২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রাকের ধাক্কায় সাইকেল-আরোহী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2016, 01:55 PM

Updated : 20 Aug 2022, 02:10 PM

উপজেলার ফুকরা বাসস্ট্যান্ডে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই মো. হাদী আব্দুল্লাহ।

নিহত হানিফ মিয়া কাশিয়ানী উপজেলার ছোট বাহিরবাগ গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।

এসআই আব্দুল্লাহ জানান, নিহত হানিফ মিয়া বাইসাইকেলে করে সংযোগ সড়ক থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।