২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে লেনদেনে বড় উল্লম্ফন

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই লেনদেনে বড় উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 05:07 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর, সঙ্গে মূল্যসূচকও।

সোমবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৬৮ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৮৯ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেন হয়েছে ৬৩৪ কোটি টাকার শেয়ার। এই অংক আগের দিনের তুলনায় ১৬৫ কোটি ২২ লাখ টাকা বা ৩৫ শতাংশ বেশি।

রোববার এই বাজারে ৪৬৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

লেনদেনে অংশ নেয় ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি দর।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৬২ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৯৪পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।

লেনদেন ৩৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার। রোববার এই বাজারে লেনদেনের পরিমাণ ছিল ২৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার।