দরপতনে সপ্তাহ শুরু
সপ্তাহের প্রথম দিনে ঢাকার পুঁজিবাজারে সূচক ও লেনদেন উভয়ই কমেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় দশমিক ৪৮ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭২ পয়েন্টে হয়েছে।
এই বাজারে এদিন ৪৬৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ শতাংশ কম।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টির।
প্রধান পুঁজিবাজার ডিএসইতে কমলেও চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক বেড়েছে, তবে কমেছে লেনদেন।
এদিন লেনদেন হয়েছে ২৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১১.৪৪ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৯৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।
