শেষদিনে লেনদেন-সূচক বেড়েছে দুই পুঁজিবাজারে
সপ্তাহের শেষ দিনে সূচক ও লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৩ পয়েন্টে হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫০৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০.২২ শতাংশ বেশি।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৬ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৪৭ পয়েন্ট হয়েছে।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩০ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৭.৬৮ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯ টির, কমেছে ৬৬ টি এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির।
