২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে লিগ্যাসি ফুটওয়্যার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার ক্যাটাগরি পরিবর্তন হয়ে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 05:47 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ায় ক্যাটাগরি নেমেছে। ১ নভেম্বর থেকে কোম্পানিটির ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

গত ১৮ মাসের হিসাব পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করে।