ডরিন পাওয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি তদন্তে কমিটি
ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমসের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
জ্বালানি ও বিদ্যুৎ খাতের এই কোম্পানির শেয়ারের দাম ১৬ অক্টোবর ছিল ৭০ টাকা ১০ পয়সা। ২৭ অক্টোবর তা বেড়ে ১২৩ টাকা ৭০ পয়সায় উঠে।
৯ কার্যদিবসে শেয়ারটির দাম প্রায় ৭৬ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে।
অস্বাভাবিক এই দরবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
একমাসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে, যার মধ্যে ২০ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ।
কোম্পানিটির সর্বশেষ প্রান্তিকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) নিয়েও সন্দেহ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০১৬) ডরিন পাওয়ারের ইপিএস হয়েছে ২ টাকা ২২ পয়সা।
