দরপতনে পুঁজিবাজারে সপ্তাহ শুরু
দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের প্রথম দিনে সূচক ও লেনদেন কমেছে।
রোববার দিনের বেচাকেনা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩১ পয়েন্ট কমে ৪ হাজার ৬০৫ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ৪৫৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৪ দশমিক ৫৫ শতাংশ কম।
লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৯১টির ও অপরিবর্তিত রয়েছে ৪২টির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৯ পয়েন্ট কমে ১৪ হাজার ১৫৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২২ দশমিক ৬০ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৪৯টি ও অপরিবর্তিত রয়েছে ১৪ টির।
