স্টক লভ্যাংশ দেবে ফু-ওয়াং ফুড, মিরাকল, অলিম্পিক এক্সেসরিজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি শেয়ারধারীদের জন্য স্টক লভ্যাংশ ঘোষণা করেছে।
ফু-ওয়াং ফুড ১০, মিরাকল আট এবং অলিম্পিক এক্সেসরিজ ১২ শতাংশ স্টক লভ্যাংশ দেবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে বলা হয়েছে।
ফু-ওয়াং ফুডস
কোম্পানির পরিচালনা পর্ষদের মঙ্গলবারের সভায় ১০ টাকা অভিহিত মূল্যের ১০০টি শেয়ারের বিপরীতে ১০ করে নতুন শেয়ার দেওয়ার সিদ্ধান্ত হয়।
কোম্পানিটি ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।
ফু-ওয়াং ফুডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা; শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভি) ১২ টাকা ৯২ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর। এজন্য রেকর্ড ডেট ২২ নভেম্বর।
মিরাকল ইন্ডাস্ট্রিজ
মিরাকল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ মঙ্গলবারের সভায় আ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ঘোষণা অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের ১০০টি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা আটটি করে নতুন শেয়ার পাবেন।
কোম্পানিটি ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।
মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৩ পয়সা; শেয়ারপ্রতি নিট সম্পদ রয়েছে (এনএভি) ৪৫ টাকা ৭০ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। এজন্য রেকর্ড ডেট ১৬ নভেম্বর।
অলিম্পিক অ্যাক্সেসরিজ
মঙ্গলবার অলিম্পিক অ্যাক্সেসরিজের পরিচালনা পর্ষদ সভা করে ১২ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করে।
কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের ১০০টি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ১২টি করে নতুন শেয়ার পাবেন।
২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
অলিম্পিক অ্যাক্সেসরিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪০ পয়সা; শেয়ারপ্রতি নিট সম্পদ রয়েছে (এনএভি) ১৬ টাকা ৭০ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। এজন্য রেকর্ড ডেট ২৪ নভেম্বর।
