২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনে লেনদেন শেষ পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন শেষে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2016, 04:21 PM

Updated : 11 Oct 2022, 08:57 PM

পুরনো খবর:

প্রথম তিন ঘণ্টায় সূচক কমেছে

মঙ্গলবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৬৮২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে ৬০৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫০ শতাংশ কম।

লেনদেনে থাকা ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৬১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৯৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৩ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৩০টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টির।