২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার প্রতি আয় বেড়েছে গ্রামীণফোনের

২০১৬ হিসাব বছরের নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) গ্রামীণফোন লিমিটেড শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) করেছে ১২ টাকা ৭০ পয়সা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 06:18 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

আগের বছর একই সময় কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১০ টাকা ৮৩ পয়সা।

কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, সর্বশেষ তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ৩ টাকা ৭ পয়সা ছিল।