২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিপলস ইন্সুরেন্সের ইপিএস বেড়েছে

চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে পিপলস ইন্সুরেন্স কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2016, 04:04 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

এই সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের এই কোম্পানির ইপিএস হয়েছে একটাকা ৬১ পয়সা।

২০১৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের এ তথ্য মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয় ।

গত বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা। সে হিসেবে মুনাফা আগের চেয়ে ৫ দশমিক ২০ শতাংশ বেড়েছে।

তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানির ইপিএস হয়েছে ৫৬ পয়সা, গত বছরের একই সময়ে যা ছিল ৪৩ পয়সা।