প্রথম ২ ঘণ্টায় দর বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিনে প্রথম দুই ঘণ্টার লেনদেনে দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।
মঙ্গলবার বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৮ পয়েন্টে উঠে; হাতবদল হয় ২৬২ কোটি ২৪ লাখ টাকার শেয়ার।
এসময়ে ডিএসইতে লেনদেনে থাকা ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৮০টির ও অপরিবর্তিত রয়েছে ৫৯টির।
এসময়ে সিএসইতে লেনদেনে থাকা ২০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
