মুন্নু জুটের পর্ষদ সভা ২৪ অক্টোবর
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মুন্নু জুট স্টাফলার্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা বসবে ২৪ অক্টোবর।
ওইদিন বিকেল ৩টায় এ সভায় জানুয়ারি, ২০১৫ থেকে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সময়ে কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সভা থেকে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা দেওয়া হতে পারে।
১৯৮২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু জুট ২০১৪ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছিল।
