হংকংয়ে সহযোগী প্রতিষ্ঠান খুলছে সিটি ব্যাংক লিমিটেড
হংকংয়ে নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান খোলার করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেড।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসইর ওয়েবসাইটে দেওয়া নোটিসে জানানো হয়েছে, প্রাথমিকভাবে প্রতিষ্ঠানটি লাইসেন্স নিয়ে নোট ভাঙানো ও এলসি সংক্রান্ত উপদেশের মত সেবা দেবে।
