৫০% লভ্যাংশ দেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
স্কয়ার ফার্মাসিউটিক্যালস শেয়ারহোল্ডারদের ৫০ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে সোমবার এ তথ্য জানানো হয়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানির পরিচালনা পর্ষদ রোববারের সভায় ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৫ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৪০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশের সিদ্ধান্ত নিয়েছে।
আলোচিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৪ টাকা ৮০ পয়সা; এনএভি হয়েছে ৫৭ টাকা ৮ পয়সা।
১৩ ডিসেম্বর স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।
