প্রাইম ইসলামী লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় বেড়েছে ৬ কোটি ৮৩ লাখ টাকা।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
এ প্রান্তিকে কোম্পানির তহবিল রয়েছে ৭২৬ কোটি ৪৭ লাখ টাকা। আগের বছর তহবিলের পরিমাণ ছিল ৬৮৬ কোটি ৪৯ লাখ টাকা।
