১৫% লভ্যাংশ দেবে কাশেম ড্রাইসেল
কাশেম ড্রাইসেলের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য এ লভ্যাংশের সিদ্ধান্ত নিয়েছে।
এর মধ্যে ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ হিসেবে পাবেন বিনিয়োগকারীরা।
আলোচিত সময়ে কাশেম ড্রাইসেলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা।
একই সময়ে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ৪৭ টাকা ৪৭ পয়সা।
২৪ নভেম্বর কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ৩১ অক্টোবর।
