আড়াই ঘণ্টায় ঊর্ধ্বগতিতে পুঁজিবাজার
সপ্তাহের শেষ দিনে প্রথম আড়াই ঘণ্টার লেনদেনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টা ৪৬ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১৯ পয়েন্টে উঠে।
এ সময়ে ডিএসইতে হাতবদল হয় ২৩৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার।
লেনদেনে থাকা ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১১৮টির ও অপরিবর্তিত রয়েছে ৬৮টির।
এসময় সিএসইতে হাতবদল হয়েছে ১২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার।
লেনদেনে থাকা ২০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭ টির, কমেছে ৯১টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির।
