২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরগন ডেনিমস, ইভিন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরগন ডেনিমস ও ইভিন্স টেক্সটাইলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 07:26 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আরগন ডেনিমস ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার এবং ইভিন্স টেক্সটাইল ১০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস শেয়ার দেবে।

কোম্পানি দুটির ১৮ মাসের (জানুয়ারি. ২০১৫-জুন, ২০১৬) ব্যবসায়িক ফলাফলের ওপর ভিত্তি করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

এসময়ে আরগন ডেনিমসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৯ পয়সা। ২০১৬ সালের ৩০ জুনে প্রতিটি শেয়ারের সম্পদমূল্য (এনএভিপিএস) রয়েছে ২৭ টাকা ১০ পয়সা।

একই সময়ে ইভিন্স টেক্সটাইলে সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ২৫ পয়সা ও ২০১৬ সালের ৩০ জুনে সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ১৩ পয়সা।

এদিকে কোম্পানি দুটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য ২৪ নভেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ৩ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।