ইবনে সিনা দেবে ১৭.৫% লভ্যাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফারমাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।
রোববার কোম্পানির পর্ষদ সভায় চলতি বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫১ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ৩৮ টাকা ৭২ পয়সা।
২৬ নভেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২৪ অক্টোবর।
এর আগের ১২ মাসে (জানুয়ারি-ডিসেম্বর, ২০১৫) কোম্পানিটি ৩৫ শতাংশ লভ্যাংশ দেয়। তার মধ্যে ২৫ শতাংশ ছিল নগদ ও ১০ শতাংশ ছিল বোনাস।
