২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একমির ৩৫% নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজ লিমিটেড বিনিয়োগকারীদের  জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

.

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 03:58 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়,

মঙ্গলবার কোম্পানির পর্ষদ সভায় ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

আলোচিত সময়ে একমি ল্যাবরেটরিজের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৫ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৭৭ টাকা ৩৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৭ নভেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ অক্টোবর।

একমি ল্যাবরেটরিজ ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।