২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপিজিডির ৪৫% লভ‌্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (ইউপিজিডি) বিনিয়োগকারীদের জন‌্য ৪৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2016, 05:09 PM

Updated : 20 Aug 2022, 01:42 PM

এর আগে কোম্পানিটি ১২ মাসের জন্য ৮০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেয়।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, সব মিলিয়ে সর্বশেষ ১৮ মাসে কোম্পানির পর্ষদ ১২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, ৩১ ডিসেম্বর, ২০১৪ থেকে ৩০ জুন, ২০১৬ অর্থাৎ এই ১৮ মাসে ইউপিজিডির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৫৭ পয়সা। আর এনএভি ৩৪ টাকা ৫০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ১০ অক্টোবর।