১৫% নগদ লভ্যাংশ দেবে নাভানা সিএনজি
পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা সিএনজি লিমিটেড শেয়ারধারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে জানা যায়, সোমবার কোম্পানির পর্ষদ সভায় গত ১৫ মাসের জন্য (১ এপ্রিল, ২০১৫ থেকে ৩০ জুন, ২০১৬) এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
উল্লিখিত সময়ে নাভানা সিএনজির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে চার টাকা ১৮ পয়সা। আর এনএভি ৩১ টাকা ৪০ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর। এর জন্য রেকর্ড ডেট আগামী ১০ অক্টোবর।
