জায়গা কিনবে হা-ওয়েল টেক্সটাইল
জায়গা কেনার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের কোম্পানি হা-ওয়েল টেক্সটাইলের পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
বনানীর আওয়াল সেন্টারে নাসা ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির হা-ওয়েল টেক্সটাইলের কাছে ফ্লোর স্পেস বিক্রি করবে।
এছাড়াও কোম্পানিটি বসুন্ধরার উম্মে কুলসুম সেকেন্ড অ্যাভিনিউ রোডে একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের সপ্তম ফ্লোরে ২ হাজার ২১০ বর্গফুট জমি কিনবে। এই জমিটি এনডিডিএল খান লিগ্যাসি প্রকল্প থেকে কেনা হবে। ওই বিল্ডিংয়ে নিচ তলায়ও কার পার্কিংয়ের জন্য জায়গা কিনবে কোম্পানিটি ।
কোম্পানিটির জমি ও ফ্লোর স্পেস কিনতে এবং উন্নয়ন কাজে মোট ১ কোটি ৭৩ লাখ টাকা খরচ হবে।
এই বিষয়ে ১ মাসের মধ্যে প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করবে কোম্পানিটি।
