২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিডিসির রেকর্ড ডেট বদল

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (আইপিডিসি) রেকর্ড ডেট তারিখ ১৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৮ সেপ্টেম্বর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2016, 02:55 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

পরিচালনা পর্ষদ কোম্পানির নাম বদলে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে এটি অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ১৭ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি। সাভারের ব্র্যাক সেন্টারে এই ইজিএম হবে।