লভ্যাংশ দিয়েছে ম্যারিকো
বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড সমাপ্ত হিসাব বছরের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানিয়ে বলা হয়, কোম্পানিটি বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিয়েছে।
