২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ঘণ্টায় উর্ধ্বগতিতে পুঁজিবাজার

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে প্রথম এক ঘণ্টায় দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 12:06 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬২ পয়েন্টে উঠে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআইও একই সময় পর্যন্ত ৩০ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৯৭ পয়েন্টে উঠে।

ডিএসইতে এই একঘণ্টায় ১৩৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।লেনদেনে থাকা ২৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৮৭টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির।

একই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার; লেনদেনে থাকা ১৩৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৪০টির ও অপরিবর্তিত রয়েছে ২৫ টির।