২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পট মার্কেটে যাচ্ছে ১১ মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১টি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট রেকর্ড ডেটের আগে রোববার থেকে স্পট মার্কেটে লেনদেন হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2016, 03:58 PM

Updated : 20 Aug 2022, 01:34 PM

এই লেনদেন সোমবার পর্যন্ত চলবে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ জানিয়েছে।

ফান্ডগুলো হচ্ছে- এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড , ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ও গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড।

এই ফান্ডগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর। ওই দিন ফান্ডগুলোর ইউনিট লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই দুই দিন স্পট মার্কটে ফান্ডগুলোর ইউনিট লেনদেন হবে।