১২ লাখ শেয়ার বিক্রি হবে সান লাইফ ইন্স্যুরেন্সের
বীমা খাতের কোম্পানি সান লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক মো. মফিজুর রহমান শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
মফিজুর রহমানের কাছে কোম্পানির মোট ১২ লাখ ৯৮ হাজার ৬৭৯টি শেয়ার আছে। এর মধ্যে থেকে তিনি ১ লাখ ৯৮ হাজার শেয়ার বিক্রি করবেন।
এই উদ্যোক্তা পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন।
