ইস্টার্ন হাউজিংয়ের পর্ষদ সভা ৭ সেপ্টেম্বর
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন হাউজিংয়ের পরিচালনা পর্ষদের সভা হবে আগামী ৭ সেপ্টেম্বর।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, সেদিন বিকাল ৩টায় এই সভা শুরু হবে।
সভায় কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে, যার মাধ্যমে কোম্পানির লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
ইস্টার্ন হাউজিং ২০১৫ সালে বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ১৫ শতাংশ ছিল নগদ ও ৫ শতংশ বোনাস।
