ডিএসইতে সূচক কমেছে, বেড়েছে সিএসইতে
সপ্তাহের দ্বিতীয় দিনও লেনদেন কমেছে দেশের দুই পুঁজিবাজারে।
সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে সূচকও; তবে বেড়েছে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক।
সপ্তাহের প্রথম দিন রোববার দুই পুঁজিবাজারেই কমেছিল লেনদেন ও সূচক।
সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় দশমিক ৫১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিন ডিএসইতে ৪১০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১.৮১ শতাংশ কম।
লেনদেনে থাকা ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ১৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১৬.৬৮ শতাংশ কম।
হাতবদল হওয়া ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১ টির, কমেছে ১০০ টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
