২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০০ কোটি টাকার বন্ড ছাড়বে শাহ্জালাল ইসলামী ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ‘মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2016, 02:35 PM

Updated : 12 Apr 2022, 02:43 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, মূলধন টায়ার-২ শর্ত পূরণে ৪০০ কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংকটি। এই বন্ডের মেয়াদ হবে সাত বছর, যা ‘প্রাইভেট প্লেসমেন্টের’ মাধ্যমে ইস্যু করা হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি পেলেই এসব বন্ড ইস্যু করতে পারবে বেসরকারি ব‌্যাংকটি।