২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের শীর্ষে ৮ম আইসিবি মিউচুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ৮ম আইসিবি মিউচুয়াল ফান্ডের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2016, 05:11 PM

Updated : 20 Aug 2022, 01:29 PM

রোববার লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের দর কমেছে ৯ দশমিক ৯১ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, বৃহস্পতিবার ৮ম আইসিবি মিউচুয়াল ফান্ডের সমাপনী দর ৭৩ টাকা ৭ পয়সা, যা রোববার লেনদেন শেষে ৬৬ টাকা ৪০ পয়সায় নেমেছে।

এদিন দরপতনের তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁ টেক্সটাইল; দর কমেছে ৮ দশমিক ৬০ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি-বাংলাদেশ (৫ দশমিক ৪৪ শতাংশ), এম্বি ফার্মাসিউটিক্যালস (৫ দশমিক ৪২ শতাংশ), রহিমা ফুড কর্পোরেশন (৫ দশমিক ০৭ শতাংশ), রহিম টেক্সটাইল মিলস (৪ দশমিক ৬১ শতাংশ), ফার্মা এইডস (৪ দশমিক ৩৫ শতাংশ), জুট স্পিনার্স (৪ দশমিক ৩২ শতাংশ), লিব্রা ইনফিউশন (৪ দশমিক ১৭ শতাংশ) এবং নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানি (৪ দশমিক ১৬ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।