২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরপতনের শীর্ষে ৮ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড

সপ্তাহের শেষ দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ৮ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 07:03 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৯০ শতাংশ।

বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, বুধবার ৮ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের সমাপনী মূল্য ছিল ৮১ টাকা ৮০ পয়সা। বৃহস্পতিবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৭৩ টাকা ৭০ পয়সা।

ডিএসইতে এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড; কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৭১ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ (৮ দশমিক ৭০ শতাংশ), ঢাকা ব্যাংক (৫ দশমিক ৭৮ শতাংশ), ভ্যানগাড এ এম এল বিডি ফিন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান (৪ দশমিক ২১ শতাংশ), খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ (৪ দশমিক ১৮ শতাংশ), মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ (৪ দশমিক ০৫ শতাংশ), ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৩ দশমিক ৫৭ শতাংশ), শ্যামপুর সুগার মিলস (৩ দশমিক ৫১ শতাংশ) এবং প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিডেট (৩ দশমিক ৪২ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।