২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে সাইফ পাওয়ারটেক

সপ্তাহের শেষ দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেডের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 06:49 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটি শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ।

বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, বুধবার সাইফ পাওয়ারটেক লিমিটেডের সমাপনী মূল্য ছিল ৪৬ টাকা ৩০ পয়সা। বৃহস্পতিবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৫০ টাকা ৯০ পয়সা।

ডিএসইতে এদিন দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টিউব লিমিটেড; কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৫৯ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে কাসেম ড্রাইসেল লিমিটেড (৭ দশমিক ৬৮ শতাংশ), এমারেল্ড অয়েল ইন্ডান্ট্রিজ লিমিটেড (৬ দশমিক ৯১ শতাংশ), স্টাইলক্র্যাফট লিমিটেড (৬ দশমিক ২৫ শতাংশ), আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড (৫ দশমিক ৭৭ শতাংশ), ইনটেক লিমিটেড (৫ দশমিক ৬৯ শতাংশ), দা ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (৫ দশমিক ৬৮ শতাংশ), ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেড (৫ দশমিক ২৯ শতাংশ) এবং জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৫ দশমিক ২১ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।