ফার্মা এইডসের দর একমাসে বেড়েছে ৩৮%
অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনো তথ্য না থাকলেও ফার্মা এইডসের শেয়ারের দর একমাসে ৩৮ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ করা হয়।
ডিএসই জানায়, ফার্মা এইডসের শেয়ারের এই অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে বুধবার নোটিস পেয়ে জবাবে কোম্পানিটি কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়া শেয়ার দর বাড়ছে বলেছে জানিয়েছে।
১৯ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফার্মা এইডসের শেয়ার দর টানা বেড়ে চলেছে। এর মধ্যে মাত্র ২ কার্যদিবস শেয়ারটির দরপতন হয়েছে।
আলোচিত সময়ে শেয়ারটির দর ২১৮ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৩০২ টাকা ৩ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
