২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর পতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে তালিকায় সবচেয়ে বেশি পড়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2016, 06:36 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯ দশমিক ২১ শতাংশ।

মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এই দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, মঙ্গলবার মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের সমাপনী মূল্য ছিল ৭ টাকা ৬০ পয়সা। বুধবার লেনদেন শেষে তা দাঁড়ায় ৬ টাকা ৯০ পয়সা।

দিনের লেনদেনে দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে জিল বাংলা শুগার মিলস্‌। কোম্পানিটির দর কমেছে ৮ দশমিক ৩৭ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে  বাংলাদেশ অটোকারস (৫ দশমিক ০৬ শতাংশ), জেমিনী সি ফুড (৪ দশমিক ৫৪ শতাংশ), মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৯০ শতাংশ), সানলাইফ ইন্সুরেন্স কোম্পানি (৩ দশমিক ৭৬ শতাংশ), খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৩১ শতাংশ), জুট স্পিনার্স (৩ দশমিক ০৮ শতাংশ), বেঙ্গল উইন্ডর্স থার্মোপ্লাস্টিকস (২ দশমিক ৯৪ শতাংশ) এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড (২ দশমিক ৮৬ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।