ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল টিউব
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ন্যাশনাল টিউব লিমিটেডের।
বুধবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ। মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এই দর বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট থেকে জানা যায়, মঙ্গলবার ন্যাশনাল টিউবের সমাপনী মূল্য ছিল ১১৯.৯০ টাকা। বুধবার দিন শেষে তা দাঁড়িয়েছে ১০৯ টাকা।
এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রহিম টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ৮ দশমিক ৪৬ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে ইনটেক লিমিটেড (৭ দশমিক ৮৯ শতাংশ), স্টাইলক্রাফট লিমিটেড (৬ দশমিক ২৪ শতাংশ), ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (৫ দশমিক ৬৪ শতাংশ), স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড (৫ দশমিক ৩৮ শতাংশ), রূপালি ব্যাংক লিমিটেড (৪ দশমিক ৯০ শতাংশ), ইস্টার্ন ক্যাবলস লিমিটেড (৪ দশমিক ৭৯ শতাংশ) , লিব্রা ইনফিউশন লিমিটেড (৪ দশমিক ৬২ শতাংশ) এবং লিগাসি ফুটওয়ার লিমিটেড (৪ দশমিক ৪৬ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
