২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা ইন্সুরেন্সের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্সুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 09:35 PM

Updated : 20 Aug 2022, 01:27 PM

এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানির পর্ষদ সভায় রোববার এ সিদ্ধান্ত হয়।

আগামী ২৯ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।