২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বেড়েছে দুই পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় লেনদেনে সূচক এবং লেনদেন বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2016, 09:11 PM

Updated : 11 Oct 2022, 08:37 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮৬ পয়েন্টে হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪২৫ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৬.৬৬ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১২৮টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১১৬ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২১ কোটি ১১ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১.০৪ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭ টির, কমেছে ১১১ টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির দাম।

এর আগে সপ্তাহের প্রথম লেনদেনের দিন রোববারও দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বেড়েছিল।