১০ শতাংশ লভ্যাংশ দেবে রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, জুন, ২০১৬ সমাপ্ত মেয়াদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৬৯ পয়সা। ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৬ পয়সা।
ফান্ডটির রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।
